superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের মাত্র এক মাস, সংসারই করা হলো না বারেকের

চট্টগ্রাম ব্যুরো : বিয়ের মাত্র এক মাস হয়েছে। নতুন সংসার নিয়ে কত পরিকল্পনা ছিল মোহাম্মদ বারেক আলীর। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে গেল। মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। 
গত শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বারেক। বারেক আলী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর বিয়ে করেছিলেন তিনি। বিয়ের এক মাস না পেরোতেই তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। যে বাড়িতে কিছুদিন আগেও ছিল বিয়ের আনন্দ, সেখানে এখন স্বজনদের আহাজারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই বাড়ির জিসান নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন বারেক আলী। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন বারেক। তার সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু গত শনিবার সকালে সেই অপেক্ষার অবসান হয় তার মৃত্যুর মধ্য দিয়ে। বিয়ের পর নতুন সংসার শুরু করেছিলেন বারেক। কিন্তু স্ত্রীকে নিয়ে জীবন গুছিয়ে নেওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো। তার এমন অকালমৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

1

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

2

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

3

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

4

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

5

আবহাওয়া অনুকূলে না থাকায় ৩৫ শতাংশ কাজ শেষে বরাদ্দকৃত সরকারি

6

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

7

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

8

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

9

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

10

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

11

সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি : প্রধানমন্ত্রী

12

বগুড়ায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি

13

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

14

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

15

বিয়ের সাজে হাজির বুবলী

16

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

17

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

18

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

19

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন