superadmin
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বাসের চাপায় শিশু নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের চাপায় সিফা মনি নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা  ঘটে।
নিহত সিফা মনি ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে পৌর শহরের নর্থপয়েন্ট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী শাহি পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সিফা মনি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর

1

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

2

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

3

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

4

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

5

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

6

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

8

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

9

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

10

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

11

লৌহজংয়ে সোহেল মুন্সী নামে একজনকে কুপিয়ে হত্যা

12

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

13

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

14

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

15

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

16

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

17

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

18

রাজশাহীতে রেল কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও পাল্

19

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন