superadmin
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় চৌহালী সরকারি কলেজের পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, চৌহালীর বিস্তীর্ণ জলাশয় মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নদী-জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মাছের প্রজনন ও বংশবিস্তারের সময়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসন, মৎস্য বিভাগ, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মৎস্যচাষিদের উদ্দেশ্যে বক্তারা বলেন, চাষিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চৌহালীর যমুনা নদী ও ছোট নদীগুলোতেও বিভিন্ন প্রজাতির মাছের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে।
আলোচনা সভায় জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। বর্তমানে দেশে মাছের উৎপাদন প্রায় ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন। প্রায় ১৪ লাখ নারীসহ দুই কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, থানার এস আই মেহেদী হাসান, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিছ শিকদার, বিআরডিবি’র চেয়ারম্যান মো. কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাতের উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

1

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

2

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত

3

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

4

আবারও বেড়েছে সোনার দাম

5

চট্টগ্রামে ৫৬ লাইটারেজ জাহাজের বে ক্রসিং পারমিশন স্থগিত

6

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

7

দুর্নীতির বেড়াজালে আবদ্ধ রেলওয়ে

8

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

9

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

10

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চি

11

চট্টগ্রাম নগরীতে খেলার ছলে শিশুদের বর্জ্য ব্যবস্থাপনা শেখাচ্

12

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

13

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

14

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

15

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

16

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

17

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

18

নাঙ্গলকোটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

19

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন