superadmin
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল ॥ মুগ্ধ দর্শনার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিলে দুই বছর পর আবারও ফুটেছে অসংখ্য পদ্মফুল। গোলাপি ও লাল পদ্মে ছেয়ে গেছে পুরো বিল। প্রতিদিনই মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে বিলপাড়ে ভিড় করছেন দর্শনার্থী ও পদ্মপ্রেমীরা।
উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের পাশে সোনাকান্ত বিলের অবস্থান। ব্যক্তি মালিকানাধীন প্রায় ৪০ থেকে ৪৫ বিঘা নিচু জমি বর্ষায় বিলে রূপ নেয়। এসব জমিতে বছরে একবার ইরি-বোরো ধানের চাষ হয়। বছরের বাকি সময় জমিগুলো পানিতে ডুবে থাকে। বিলের জমির মালিক সড়াতৈল, আমডাঙ্গা, অলিপুর ও বাগদা গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে এই বিলে কিছু পদ্মফুল ফুটেছিল। তবে এবারের মতো এত বেশি ফুল তখন দেখা যায়নি। ২০২৩ সালে বন্যা না হওয়ায় পদ্ম ফুলও তেমন ফোটেনি। এবার বন্যা না হলেও প্রচুর বৃষ্টির কারণে বিলটি পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় ব্যাপকভাবে পদ্মফুল ফুটেছে। সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, প্রথমদিকে এ বিলে দু-একটি পদ্ম গাছ প্রাকৃতিকভাবে জন্ম নেয়। পরে ধীরে ধীরে পুরো বিলে ছড়িয়ে পড়ে। প্রায় ২০১৪ সাল থেকে সোনাকান্ত বিলে প্রচুর পদ্মফুল ফুটতে শুরু করে। যে বছর বন্যা কম হয়, সে বছর ফুলও কম ফোটে। এবার প্রচুর বৃষ্টির কারণে বিলে পানি জমায় পদ্মফুলের সমারোহ হয়েছে। তিনি আরও বলেন, পদ্মফুল দেখতে প্রতিদিনই মানুষ আসছেন। তবে অলিপুর-সড়াতৈল আঞ্চলিক সড়ক থেকে বিলটির দূরত্ব আধা কিলোমিটারের কিছু বেশি হলেও সেখানে যাওয়ার ভালো রাস্তা নেই। আলপথ দিয়ে বিলপাড়ে যেতে হয়। বৃষ্টির দিনে এ কারণে দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
পদ্মফুল দেখতে আসা সুমাইয়া খাতুন বলেন, চারদিকে সারি সারি গোলাপি ও লাল পদ্মফুল এবং পানির ওপর ভাসমান সবুজ পাতার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এখানে এসে মনে হচ্ছে শহরের কোলাহল থেকে দূরে অন্য এক সুন্দর পরিবেশে এসেছি। তবে ভালো রাস্তা না থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছে। বিলের ভূমির মালিক বাগদা গ্রামের রফিকুল ইসলাম ও আমডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার বলেন, প্রায় এক যুগ ধরে বর্ষা মৌসুমে এ বিলে পদ্মফুল ফুটছে। পুরো বিলজুড়ে সারি সারি পদ্মফুল ফুটলে এর সৌন্দর্য অন্যরকম হয়ে ওঠে। পানির ওপর ভাসমান পদ্মপাতাগুলো দূর থেকে সবুজ গালিচার মতো দেখায়।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, পদ্ম একটি জলজ উদ্ভিদ। পাখির মাধ্যমে পদ্মের বীজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে সেসব বীজ থেকে গাছ জন্ম নিয়ে ধীরে ধীরে বিস্তৃত হয়। সোনাকান্ত বিলে দীর্ঘদিন পর এবার প্রচুর পদ্মফুল ফুটেছে। আমি নিজেও বিলটি পরিদর্শন করেছি। প্রচুর দর্শনার্থী বর্তমানে সোনাকান্ত বিলে যাচ্ছেন। সাময়িক সময়ের জন্য হলেও পদ্মফুলে সাজা সোনাকান্ত বিল এখন এ অঞ্চলের মানুষের জন্য একটি নান্দনিক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

1

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

2

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

3

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

4

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

5

যশোরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

6

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

7

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

8

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

9

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

10

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

11

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

12

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

13

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

14

সিরাজগঞ্জে বাজারে উঠেছে নতুন ধান ॥ দাম নিয়ে হতাশ কৃষক

15

ট্রাম্পের মন্তব্যে খেপেছেন মেলোনি, বাতিল পররাষ্ট্রমন্ত্রীর য

16

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

17

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

18

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

19

নতুন ফিচার আনছে জেমিনি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন