প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার কোদালিয়া বাজারসংলগ্ন নবনির্মিত চৌহালী সাব-জোনাল অফিস প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, নির্বাহী প্রকৌশলী (এসওডি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, টাঙ্গাইলের মো. সজিবুল হাসান, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দীন, চৌহালী সাব-জোনাল অফিসের এজিএম কাজী মোজাম্মেল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, চৌহালী এস বি এম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রউফসহ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর-চৌহালী এলাকার ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
চৌহালীতে নতুন সাব-জোনাল অফিস চালুর ফলে চৌহালী উপজেলার বিদ্যুৎ-সংক্রান্ত সেবা ও গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা