superadmin
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতকানিয়া উপজেলার নবাগত ইউএনও’র সাথে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময়

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ এর সাথে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের প্রশাসনিক কর্মকর্তারা। 
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা নবাগত ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ উপস্থিত ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করতে এবং সরকারি সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নিউটন চক্রবর্তীসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। সাক্ষাৎ শেষে নবাগত ইউএনও’র সফল কর্মজীবন কামনা করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

1

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

2

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

3

৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের তদন্ত, বাংলাদেশের বাণিজ্য ভবিষ্যতের

4

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

5

আরও কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

6

যশোরে মেয়ের হাতে মা খুন

7

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগ

8

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

9

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

10

সিরাজগঞ্জে সুস্বাদু স্ট্রবেরি চাষে বাম্পার ফলন

11

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

12

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

13

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

14

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

15

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

16

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

17

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

18

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

19

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন