superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশের চতুর্থ ঋতু হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস ঋতুটির ব্যাপ্তি। শরতের শুভ্র মেঘের ভেলা, কাশফুল ও স্নিগ্ধ
নরম হাওয়ায় ভাসতে ভাসতে হিম কুয়াশার চাদর নিয়ে আসে হেমন্ত। শেষরাতে ভর করে শীতলতা। ভোরের আলো ছড়ানোর পর শিশির বিন্দু ঝরার টুপটাপ শব্দ আর মৃদু হিম বাতাস জানান দেয় ঋতু পরিবর্তনের এ খবর। তাই নতুন আবহ তৈরি হয় এ সময়টাতে। আর বাংলার প্রকৃতি জুড়েই যখন পালাবদলের এমন ঘনঘটা। কালের চাকায় ভর করে আসা হেমন্তের এই শিশির স্নাত প্রহরে তাই এখন শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে নবীনগর শহর ও গ্রামাঞ্চলের মানুষ। এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
ঋতু পরিক্রমায় শীত আসতে এখনও একমাস বাকি থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এখনই পাওয়া যাচ্ছে এর আমেজ। এলাকায় লেপ-তোষক তৈরির দোকানগুলোতে গ্রাহকদের হিড়িক পড়ে গেছে। শীত আসার আগেই দোকানগুলোতে এখন অতিরিক্ত কারিগর কাজ করছে। তারা তৈরি করে চলেছে লেপ-তোষক। লেপ-তোষক বানাতে ব্যস্ত কারিগররা এই কয়েকদিন আগেও দোকানে কাজ ছিল না বলে জানান।
জনপ্রিয় বেডিং স্টোরের মালিক বাবু বলেন, এতদিন নবজাতক শিশুর জন্য বালিশ, কোলবালিশ আর সোফা সেটের জন্য নারকেলের ছোবড়া বিক্রি করে কোনো রকমে দোকানের খরচ চালাতে হচ্ছিল। আজ দোকানে আসার পর ৫টি লেপ ও ২টি তোষকের অর্ডার মিলেছে বলে তিনি জানান।
লেপ, তোষক ও লেপের কভারসহ অন্য জিনিসপত্রের দাম কেমন জানতে চাইলে একই এলাকার অপর ব্যবসায়ী বাবু মিয়া বলেন, দাম গত বছরের তুলনায় একটু বেশিই। ডাবল লেপ ১৫০০ থেকে ১৮০০ টাকা এবং সিঙ্গেল লেপ ১২০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সিঙ্গেল তোষক তৈরি করে দেওয়া হচ্ছে ১৩০০ থেকে ১৭৫০ টাকা এবং ডাবল ১৭৫০ টাকা পর্যন্ত। কারিগররা প্রতিটি লেপ/তোষক সেলাইয়ের মজুরি পাচ্ছে ১৫০ টাকা। পৌষ মাস আসলে ব্যস্ততা আরও বেড়ে যাবে। নতুন লেপ তৈরির পাশাপাশি পুরাতনগুলো ভেঙে নতুনভাবে তৈরির অর্ডার বেশি পাওয়া যাচ্ছে। এজন্য শিমুল তুলার চেয়ে গার্মেন্টসের ঝুট থেকে আসা তুলা দিয়ে তৈরি লেপই বেশি বিক্রি হচ্ছে বলে জানান মনু মিয়া।
একটি লেপ তৈরিতে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় লাগে জানিয়ে কারিগর হাবিবুর রহমান ও জালাল উদ্দিন বলেন, একজন কারিগর দিনে গড়ে ৫/৬টি লেপ তৈরি করতে পারেন। দিনে ৫ থেকে ৬টি তোষক তৈরি করতেও প্রায় একই সময় লাগে। তুলা ধুনা, মাপ মত কাপড় কেটে সেলাই করা, তুলা ভরে তা দিয়ে লেপ-তোষক তৈরি করা সব কাজ হয় একই দোকানে। কোন কিছুর জন্য আলাদা আলাদা দোকানে দৌঁড়াতে হয় না ক্রেতাদের। পৌষ মাসে এর দাম কিছুটা বাড়বে বলে উল্লেখ করেন কারিগররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন

1

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

2

ফুলবাড়ীতে বাসের চাপায় শিশু নিহত

3

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

4

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

5

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্

6

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

7

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

8

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

9

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

10

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

11

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

12

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

13

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

14

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

15

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

16

সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী ॥ আগামী দিনের স্বপ্নে অভিভাবক

17

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

18

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

19

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন