superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের দোয়া মাহফিল

বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের নির্দেশনা অনুযায়ী ও দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের বরিশাল মহানগর কমিটির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ মাগরিব বরিশাল নতুন বাজার এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মোঃ মিজানুর রহমান অহিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শ্রমিক দলের সাবেক সম্পাদক মোঃ কিবরিয়া সেলিম, বরিশাল শিক্ষা বোর্ডের সেকশান অফিসার সিরাজুল হক খান ও সাংবাদিক এএসএম নওরোজ হিরা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের বরিশাল মহানগরের মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন পেশাজীবী দলের সদস্য মোঃ আঃ লতিফ।
আলোচনা সভায় প্রধান অতিথি মিজানুর রহমান অহিদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব দেশের জাতীয়তাবাদী রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একজন নেত্রী ছিলেন না; তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তার নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে। 
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে পরিপূর্ণ। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি তার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন।
তার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কিবরিয়া সেলিম বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অপর বিশেষ অতিথি সিরাজুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
সেইসাথে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সাহসী রাজনৈতিক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য। তার স্মৃতি ও রাজনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী পেশাজীবীদের দেশ ও মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। সাংবাদিক এএসএম নওরোজ হিরা তার বক্তব্যে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী হোসাইন আহমেদ। অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের বরিশাল কমিটির সদস্যগণ, বিএনপি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

1

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আস

2

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

3

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

4

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

5

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

6

সোনার দামে সুখবর

7

রাজশাহীতে চাহিদার চেয়ে মজুদ লক্ষাধিক বেশি কোরবানির পশু

8

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

9

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

10

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

11

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

13

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

14

গাবতলীতে অসহায় ও এতিমদের ৮শত কেজি চাল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী

15

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

16

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

17

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

18

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

19

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন