superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া নাকালিয়া শহীদ শাহজাহান কবির (আর পি এন) উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
“শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও” -এই মূলমন্ত্রকে ধারণ করে পরিচালিত প্রতিষ্ঠানটি বর্তমানে চরম অবকাঠামোগত সংকটে পড়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে একটি একতলা ভবনে মাত্র দুটি শ্রেণিকক্ষ এবং একটি শিক্ষক ও প্রশাসনিক কক্ষ রয়েছে। অপর ভবনটি দীর্ঘদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা এখনো অপসারণ করা হয়নি। ভবনটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের গাছতলায়, বারান্দায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
বিদ্যালয়টিতে অবকাঠামোগত সংকটের পাশাপাশি রয়েছে শিক্ষক স্বল্পতা। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ওয়াশ ব্লক, সমৃদ্ধ লাইব্রেরি, কমনরুম, প্রধান শিক্ষক ও শিক্ষকদের জন্য পর্যাপ্ত কার্যালয়, আধুনিক কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞানাগারের প্রয়োজনীয় সরঞ্জাম। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান চালিয়ে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান ও পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক রয়েছে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে উপজেলা প্রশাসন, এলজিইডি, শিক্ষা বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘ আট বছর অতিবাহিত হলেও ভবনটি অপসারণ কিংবা নতুন ভবন নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “মানুষ হোক বা প্রতিষ্ঠান-সবারই বৃহত্তর জাতীয় কল্যাণে কাজ করা উচিত। আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষার্থী রয়েছে, কিন্তু শ্রেণিকক্ষের তীব্র সংকট রয়েছে। পাঠদান নির্বিঘ্ন রাখতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে ভবন নির্মাণের আবেদন করে আসছি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেও এখনো বাস্তব কোনো অগ্রগতি হয়নি।” 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ বলেন, “আর পি এন উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে পাঠদান এবং ছাদের প্লাস্টার খসে পড়ার বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে সেখানে ক্লাস না নেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার কোনো সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন মহল এ প্রতিবেদককে জানান, সরকারের কাছে আমাদের জোর দাবি রেহাই পুকুরিয়া আর পি এন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে নতুন একটি ভবন  নির্মাণ জরুরি হয়ে পড়েছে। বিদ্যালয় মাঠে, বারান্দায় পরিত্যা ভবনে ও গাছতলায় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে জীবনের ঝুঁকিপুর্ণ অবস্থায় পাঠদান চলায় উৎকণ্ঠায় শিক্ষার্থী-অভিভাবকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

1

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

2

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

3

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দ

4

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার কারণ রহস্

5

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

6

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

7

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

8

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

9

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

10

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

11

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

12

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

13

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

14

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প: ৫

15

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

16

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

17

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

18

নবীনগরে হোপ কর্তৃক ফলজ গাছের চারা বিতরণ

19

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন