superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়ার বিরুদ্ধে দেওয়া অভিযোগ প্রত্যাহারের আবেদন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য।
গত মঙ্গলবার বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া এক লিখিত আবেদনে অভিযোগ প্রত্যাহারের অনুরোধ জানান তারা।
আবেদনে ইউনিয়ন পরিষদের সদস্যরা উল্লেখ করেন, গত ২৩ আগস্ট সদস্য মো. খাজানুর ইসলামকে আহ্বায়ক করে অনুষ্ঠিত বিশেষ সভার মাধ্যমে প্যানেল চেয়ারম্যান মো. কাঞ্চন  মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি টাকা আত্মসাৎ এবং সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছিল। পরবর্তীতে কাজিহাল ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, ভুল বোঝাবুঝি ও রাগের বশবর্তী হয়ে ঐ অভিযোগ করা হয়েছিল , যা ছিল মিথ্যা ও সাজানো। পরে তারা বিষয়টি বুঝতে পারেন এবং প্যানেল চেয়ারম্যানের সঙ্গে তাদের আপস-মীমাংসা হয়েছে। আবেদনে তারা আগের লিখিত অভিযোগগুলোকে ‘মিথ্যা ও সাজানো’ বলেও উল্লেখ করেন।
আবেদনে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদ থেকে উত্তোলন করা হোল্ডিং ট্যাক্সের টাকা পরিষদের সাধারণ হিসাবে জমা করা হয়েছে এবং ওই তহবিল থেকে সদস্যদের সম্মানী প্রদান করা হয়েছে। এ কারণে পূর্বে দেওয়া অভিযোগটি প্রত্যাহার করে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান ॥ নাগরিকদের সপ্তাহে

1

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ

2

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

3

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

4

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

5

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

6

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

7

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

8

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

9

সিরাজগঞ্জে ২৯ কিলোমিটার কাঁচা সড়কে অবর্ণনীয় ভোগান্তি

10

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

11

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

12

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

13

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

14

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

15

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

16

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

17

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

18

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

19

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন