superadmin
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি ও লম্বা-চিকন বা সরু চালের যে ঘাটতি রয়েছে, তা পূরণে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জলবায়ুতে মানানসই বাসমতি জাতের ধান  চাষাবাদের মাধ্যমে কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন সম্ভব। 
বাসমতি (পাকিস্তানি ও ইন্ডিয়ান): বিশ্বের দীর্ঘতম এবং সুগন্ধি চাল।
ব্ল্যাক রাইস (ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া): ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এর রঙ গাঢ় বেগুনি-কালো এবং খেতে বাদামের মতো সুস্বাদু।
স্থানীয় কাটারী: আমাদের দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উত্তরাঞ্চলের  প্রিমিয়াম চিকন চাল।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত ব্রিধান ৫০, ১০৮, ১১৩ ও ১১৪, ও বাংলামতি ২টি মোটা স্থানীয় জাত নিয়ে প্রাণবঙ্গ মিলার ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বঙ্গমিলারের তত্ত্বাবধানে পুষ্টিগণ সমৃদ্ধ সুস্বাদু ও জনপ্রিয় বাসমতি ও সরু চালের উৎপাদন বৃদ্ধির পাইলট প্রকল্প হাতে নিয়েছে। প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড বিদেশ থেকে দামী বাসমতি আমদানি না করে দেশেই সেই মানের দীর্ঘ-সরু ও পুষ্টিগুণসম্পন্ন ব্ল্যাক রাইস এবং কাটারী উৎপাদনের মাধ্যমে চালের বাজারে নতুন বিপ্লব আনতে কাজ করছে। এই প্রচেষ্টা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এমন একটি ‘ভ্যালু চেইন’ তৈরির চেষ্টা  করা হচ্ছে যেখানে কৃষক ফসলের প্রিমিয়াম দাম পাবেন এবং ভোক্তারা দেশেই পাবেন বিশ্বমানের বাসমতি ও স্বাস্থ্যকর ব্ল্যাক রাইস।
গতকাল বুধবার বেলা ১১টায় বাসমতি, লম্বা বা সরু ধানের প্রদশনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর ইকবাল, কৃষিবিদ মোঃ গফ্ফার আল-হাদী, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাণ কোম্পানির মহা-ব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন, কৃষিবিদ মোঃ নওশাদ হোসেন, মোঃ আকিনুজ্জামান, ধীমান রায়, মোঃ রোমানুর রহমান, মোঃ উজ্জ্বল খলিফা, মোঃ রায়হানুলসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

1

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

2

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

3

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

4

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

5

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

6

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

7

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

8

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

9

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

10

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

11

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

12

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

13

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

14

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

15

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

16

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

17

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

18

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

19

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন