superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকেরা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মিশন হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারলি নামে এক প্রসূতি। চার সন্তানের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে সন্তান। নির্ধারিত সময়ের কিছুটা আগে (৩০ সপ্তাহের মাথায়) জন্ম হলেও বর্তমানে নবজাতকেরা ও মা সকলেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সন্তানদের আগমনে মা ও পরিবার- স্বজনদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা নাজমুস সাকিব ও শারলি দম্পতির ঘর আলো করে এই চার সন্তানের জন্ম হয়। প্রসব বেদনা উঠলে প্রসূতিকে দ্রুত মিশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক এবং নার্সদের সার্বিক তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রসূতির একে একে ৪ সন্তান প্রসব সম্পন্ন হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশুগুলোর জন্ম ৩০ সপ্তাহের মধ্যে হওয়ায় চিকিৎসকদের নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। তবে মা ও চার নবজাতক পুরোপুরি শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।
নবজাতকদের পিতা নাজমুস সাকিব জানান, একসঙ্গে চারজন নতুন অতিথির আগমনে আমি, আমার স্ত্রীসহ পুরো পরিবার খুশি। মহান আল্লাহতালার নেয়ামতকে আল্লাহ যেন সুস্থ রাখেন। আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন।
এদিকে আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা সদ্য ভূমিষ্ট অতিথিদের দেখতে  হাসপাতালে ভিড় করছেন এবং মিষ্টি মুখ করাচ্ছেন। মা ও নবজাতকদের পূর্ণাঙ্গ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

1

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

2

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

3

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

4

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

5

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

6

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্

7

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

8

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

9

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

10

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

11

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

12

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

13

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

14

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

15

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

16

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

17

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

18

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

19

টুকরো গপ্পো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন