superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবহাওয়া অনুকূলে না থাকায় ৩৫ শতাংশ কাজ শেষে বরাদ্দকৃত সরকারি অর্থ ফেরত দিল উপজেলা প্রশাসন

আবুল কালাম আজাদ : রাজশাহীর পবা উপজেলায় অতিবৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে খাল খনন কাজ শেষ করতে না পেরে অব্যয়িত ১ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৭৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার দুপুরে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং চালানের মাধ্যমে এই অর্থ ফেরত জমাদানের বিষয়টি নিশ্চিত করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘বৈরাগীর খাল পুনঃখনন’ প্রকল্পটি হাতে নেওয়া হয়। পবা উপজেলার পারিলা ইউনিয়নের জলিলের ভাটা থেকে ফলিয়ার বিল পর্যন্ত ৩ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে খালটি খননের জন্য মোট ২ কোটি ৫৮ লাখ ১২ হাজার ৭৭৬ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল। প্রকল্প এলাকা পরিদর্শন করে ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মে মাসে প্রকল্পটির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও হঠাৎ বর্ষা মৌসুমের অতিবৃষ্টির কারণে খালে বিপুল পরিমাণ পানি জমা হতে শুরু করে। ফলে খনন কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। সার্বিক নিরাপত্তা ও কাজের বাস্তব মান বিবেচনায় প্রায় ১ কিলোমিটার (প্রকল্পের ৩৫ শতাংশ) খনন শেষ করার পর অবশিষ্ট কাজ স্থগিত করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন।
সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন সাংবাদিকদের বলেন, “সরকারি প্রকল্পের প্রতিটি টাকাই জনগণের সম্পদ। প্রতিকূল আবহাওয়ার কারণে যে পরিমাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি, সেটির বিপরীতে অহেতুক ব্যয় দেখানোর কোনো যৌক্তিকতা নেই। কেবল সম্পাদিত ৩৫ শতাংশ কাজের খরচ পরিশোধ করে অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় রোধ হলো, অন্যদিকে প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলো।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম জানান, কারিগরি দলের সহায়তায় খালের কতটুকু অংশ বাস্তবে পুনঃখনন করা সম্ভব হয়েছে তা নিখুঁতভাবে মেপে ব্যয়ের হিসাব চূড়ান্ত করা হয়েছে। সম্পাদিত কাজের জন্য খরচ রেখে বাকি ১ কোটি ৮০ লাখের বেশি টাকা সরকারি চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
এদিকে অসম্পূর্ণ কাজের বিপরীতে বরাদ্দকৃত বিপুল পরিমাণ টাকা কোষাগারে ফেরত পাঠানোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ ও সুশাসন পর্যবেক্ষকরা।
তাদের মতে, প্রায়শই প্রকল্প অসম্পূর্ণ রেখে ভুয়া বিলের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের খবর পাওয়া যায়। সেখানে প্রশাসনিক স্বচ্ছতার এ ধরনের উদ্যোগ ইতিবাচক ও দৃষ্টান্তমূলক বার্তা তৈরি করে।
তবে পারিলা ইউনিয়নের স্থানীয় কৃষকরা জানান, খালের আংশিক খননের ফলে কিছু সুফল মিললেও পূর্ণাঙ্গ সুফল পেতে হলে আগামী শুষ্ক মৌসুমে অবশিষ্ট অংশের কাজ পুনরায় চালু করা জরুরি। পরবর্তীতে নতুন বরাদ্দ সাপেক্ষে প্রকল্পটি সম্পন্ন করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে এবং প্রায় ২০ হাজার পরিবার কৃষিকাজে সরাসরি সুফল পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

1

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

2

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

3

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

4

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

5

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

6

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

7

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

8

নবীনগর-রাধিকা মহাসড়কে দুর্ঘটনায় ১৭ মাসে ৬৪ জনের প্রাণহানি

9

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

10

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

11

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

12

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

13

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

14

মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভ

15

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

16

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

17

আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ - ববিতা

18

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ॥ সভাপতি কিবরি

19

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন