superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া এন এস রোর্ডের সিংগারমোড় দলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
এসময় প্রধান অতিথি জাকির হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব দেশের জাতীয়তাবাদী রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য গ্রীন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার আহ্বায়ক আব্দুল মুঈদ বাবুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন ও ইবি ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলুফা আক্তার।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন।
বিশেষ অতিথি আব্দুল মুঈদ বাবুল বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন বলেন, খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। মোঃ রাশেদুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য।
সভাপতির বক্তব্যে মোঃ শহিদুল বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবীদের দেশ ও মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত, দেশ জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি পারভেজ মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য, বিএনপির সদস্য ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ শহিদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

1

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

2

সাতকানিয়া উপজেলার নবাগত ইউএনও’র সাথে ইউপি প্রশাসনিক কর্মকর্ত

3

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে ভন্ড কবিরাজকে ১০ বছরের কারাদন্ড দ

4

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

5

ফের বাড়ল সোনার দাম

6

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

7

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

8

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

9

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

10

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

11

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

12

ফুলবাড়ীতে বাসের চাপায় শিশু নিহত

13

ফুলবাড়ীতে শিক্ষিত যুবকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের

14

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

15

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

16

আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে ছুটি পাচ্ছেন না শিক্ষক

17

ভেঙে গেল গায়িকা সালমার দ্বিতীয় সংসার: বিচ্ছেদের ঘোষণা দিলেন

18

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

19

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন