superadmin
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ ॥ চলছে মিশ্র প্রতিক্রিয়া

আবুল কালাম আজাদ, (রাজশাহী ব্যুরো) : সংবাদ লিখা এবং প্রকাশ করা সংশ্লিষ্টের আইনি জবাবদিহিতা না থকায় মনগড়া তথ্য সম্বলিত নিউজ করে সম্মানহানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এতে করে সৎ কর্মকর্তাদের সমাজে হেয় প্রতিপন্ন ও কাজে উৎসাহ কমছে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের একটি কাজের টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেছে একটি অনলাইন নিউজপোর্টাল।
কাজ শুরুই হলো না, দুর্নীতি হলো -এমন সংবাদ প্রকাশে হতবাক পাঠকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, এমনকি রেলওয়ে। এ নিয়ে চলছে নানা মত আর কমেন্ট। কাজ শুরু হলো না দুর্নীতি কেমন করে হলো, আবার সেটি নির্দিষ্ট অংকের।
সংবাদটিতে সোর্স উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কাজের জন্য দরপত্র জমা দানকারি Bengala Five Star Security Services Ltd. নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম।
নিউজটির সূচনায় প্রতিবেদক লিখেছেন, বাংলাদেশ রেলওয়ের একতা, রংপুর, সুন্দরবন ও জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের অনবোর্ড সার্ভিস সংক্রান্ত দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ৪০ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ এসেছে দুই কর্মকর্তার নামে। এরা হলেন- এডিজি অপারেশন মোহাম্মদ নাজমুল ইসলাম ও চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস। সরকার নির্ধারিত দরের নিচে দর প্রস্তাব করে ৩টি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অংশগ্রহণকারী এক দরদাতা এবং শেষাংশে লিখেছেন, এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের এডিজি অপারেশন নাজমুল ইসলাম ও চীফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) ওয়েস্ট সুজিত কুমার এর সাথে যোগাযোগ এর চেষ্টা করেছে রেলনিউজ। এডিজি অপারেশন এর হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিত দেয়া হয়েছে, কিন্তু বক্তব্য পাওয়া যায়নি। আর সুজিত কুমার এর হোয়াটসঅ্যাপ না থাকায় তাকে এসএমএস দেয়া হয়েছে। রেসপন্স পাওয়া যায়নি।
নিউজটিতে ৩১৬টি কমেন্টের মধ্যে কয়েকজনের কমেন্ট প্রতিক্রিয়া হুবহু উল্লেখ করা হলো:- রেলওয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিউজটির কমেন্টে লিখেছেন, প্রক্রিয়াধীন কাজে নির্দিষ্ট অংকের দুর্নীতি হবে তা প্রতিবেদক বা সোর্স কি দিব্যদৃষ্টিতে দেখেছেন? এমন মনগড়া সংবাদের তিনি তীব্র সমালোচনা করেন।
খালিদ মাহমুদ নামের একজন কমেন্টে লিখেছেন, এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন নিউজ শুধু সামাজিকভাবে কাউকে ছোট করার উদ্দেশ্যেই করা হয়। এসব আজেবাজে, মনগড়া নিউজ থেকে বিরত থাকার অনুরোধ করছি।
সাইফুল্লা মজুমদার লিখেছেন, এই নিউজটা পড়ে মনে হচ্ছে “রেল নিউজ ২৪” ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে কোন সুবিধা পেয়েছে। এরকম উল্টা পাল্টা মিথ্যা ভুল বানোয়াট গল্প কাহিনী রেল নিউজ শুনেই যাচাই না করেই প্রকাশ করে থাকেন। এতে করে রেল নিউজ মানুষের আস্থা হারাচ্ছেন। রেলওয়ের নিউজ না লিখে রূপকথার গল্প লিখে প্রকাশ করলে মানুষের আস্থা আরো ভালো থাকবে।
প্রকাশিত নিউজের বিষয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পশ্চিম) সুজিত বিশ্বাস বলেন, যে কোন একটি টেন্ডার প্রক্রিয়ায় কমিটি থাকে। যারা টেন্ডারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দরদাতা মূল্য ধারাবাহিকভাবে ১ম, ২য়, ৩য়..... হয়ে থাকে। টেন্ডার কমিটি প্রতিষ্ঠানগুলির সঠিক নিয়ম-নীতি প্রক্রিয়ায় প্রাথমিকভাবে কাগজপত্র যাচাই করে। প্রথমে টেন্ডার নোটিশে শর্ত মোতাবেক কাগজপত্র যেমন- বিভিন্ন লাইসেন্সসমূহ, ভ্যাট-ট্যাক্স, অভিজ্ঞতার প্রত্যয়ন ইত্যাদি কাগজ যাচাইয়ে আপ টু ডেট বা সঠিক না পেলে বাদ পড়ে যায়। সেক্ষেত্রে দরমূল্য যে ১ম হয়েছে সেও বাদ পড়তে পারে বা যেকোন প্রতিষ্ঠান বাদ পড়ে যায়।
দ্বিতীয়ত টেন্ডার কমিটি কর্তৃক হুবহু নমুনা/কাজ না মিললে অর্থাৎ উচ্চমানের জায়গায় নিম্নমানের নমুনা/কাজ জমা দিলে তাও যেকোন প্রতিষ্ঠান বাদ পড়তে পারে।
উক্ত প্রক্রিয়ায় সর্বনিম্ন দরদাতা ক্রমানুযায়ী ১ম প্রতিষ্ঠান বাদ হতে পারে, ২য় প্রতিষ্ঠান বাদ হতে পারে বা যেকোন প্রতিষ্ঠান বাদ হতে পারে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান টেন্ডার নোটিশ শর্ত পূরণ করে সেসব প্রতিষ্ঠানের মধ্য সর্বনিম্ন দরদাতাকে কাজ দেয়া হয়। এই হলো টেন্ডার প্রক্রিয়া।
কাজের প্রাথমিক টেন্ডার প্রক্রিয়া চলছে কেমন করে দুর্নীতি হলো এ প্রশ্ন ছুঁড়ে দেন তিন। এছাড়া তিনি সাংবাদিক সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, সাংবাদিকদে উচিত বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক নিউজ প্রকাশ করা। বিভ্রাট, বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে কারো মানহানিকর সংবাদ প্রকাশ উচিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাজারে উঠেছে নতুন ধান ॥ দাম নিয়ে হতাশ কৃষক

1

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও

2

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

3

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

4

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

5

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

6

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

7

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

8

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

9

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

10

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবী

11

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

12

fdgfdf fgffd

13

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

14

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

15

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

16

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

17

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

18

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

19

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন