superadmin
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

ইয়ানূর রহমান : যশোরের শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’কে আটক করেছে ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত কামরুল ইসলাম যশোর সদরের খোলাডাঙ্গা এলাকার মৃত আজিজের ছেলে। গতকাল রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। তিনি আরও জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজি মামলাসহ মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালি থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলির কেনাবেচার সঙ্গে কামরুল ইসলাম জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই সালাউদ্দিন খান ও এস আই বাবলা দাসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গত শনিবার বিকেল ৩টার দিকে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের যোগানদাতা হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

1

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

2

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

3

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

4

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

5

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

6

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

7

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

8

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

9

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

10

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

11

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

12

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

13

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

14

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

15

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

16

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

17

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

18

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

19

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন