superadmin
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামে নারিকেল গাছ থেকে পড়ে মাসুদ সরকার রিফাত (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রিফাত ওই গ্রামের সাংবাদিক শাহ আলম সরকারের ছেলে এবং পলাশবাড়ী সরকারি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে তীব্র গরমে ডাব খাবার জন্য নিজ বাড়ির একটি নারিকেল গাছে ওঠে মাসুদ সরকার রিফাত। এসময় ডাব ছিঁড়তে গিয়ে ডাবসহ সে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

1

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

2

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

3

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

4

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

5

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

6

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

7

বাংলা

8

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

9

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

10

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

11

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

12

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

13

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

14

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

15

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

16

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

17

মাদুরোকে অপসারণ ও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক আইন ও য

18

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

19

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন