superadmin
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তেলের দাম হঠাৎ করেই অনেকটা কমে গেছে। বিশ্ববাজারে তেলের প্রধান মানদন্ড ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রায় ৫ শতাংশ কমেছে। জুলাই মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম আজ সোমবার গ্রিনিচ মান সময় ১টা ৫ অনুযায়ী প্রতি ব্যারেল ৯৮.৪৭ ডলারে নেমে আসে। এটি এক মাস আগের তুলনায় প্রায় ৯ শতাংশ কম, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও এক-তৃতীয়াংশের বেশি বেশি রয়েছে।
এদিকে জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ আজ সোমবার সকালের লেনদেনে ৩ শতাংশের বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবারও সূচকটি সর্বোচ্চ অবস্থানে বন্ধ হয়েছিল।
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা ‘শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে’ এগোচ্ছে। তবে তিনি কর্মকর্তাদের দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে না বলেও নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, দুই পক্ষকেই সময় নিতে হবে এবং সঠিকভাবে এগোতে হবে। কোনো ভুলের সুযোগ নেই!
এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, চুক্তির বেশিরভাগ বিষয় নিয়ে সমঝোতা হয়ে গেছে। সেই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথাও রয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক স্পার্টার জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ আল জাজিরাকে বলেন, মূল পরিস্থিতিতে তেমন পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রতিদিন ১ থেকে ১.১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, তবে বাজার আশা করছে, চুক্তি হলে আটকে থাকা জাহাজগুলো থেকে প্রায় ১০ কোটি ব্যারেল তেল আবার বাজারে আসবে। গোহের মতে, চুক্তি চূড়ান্ত হলেও বাজার কিছু সময় অস্থির থাকবে।
তিনি বলেন, সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনও তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। উৎপাদন ও রিফাইনারি পুরোপুরি চালু হতেও সময় লাগবে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে। এর ফলে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় পাঁচ ভাগের একভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে এপ্রিলের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ চালু করেছে, যা ওই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে আরও বাধা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

1

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

2

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

3

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

4

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

5

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

6

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

7

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

8

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

9

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

10

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

11

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

12

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

13

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

14

বগুড়া জেলায় শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্ক

15

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

16

fdgfdf fgffd

17

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

18

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

19

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন