superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি : “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও  বিআরডিবির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। 
গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে সভাকক্ষে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ। এসময় জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিজানুর রহমান ও মো. হালিম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিআরডিবির সদস্য, সুফলভোগী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে মেয়ের হাতে মা খুন

1

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

2

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

3

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

4

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

5

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

6

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

7

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

8

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

9

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

10

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

11

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

12

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

13

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

14

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার

15

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

16

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

17

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

18

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

19

গাড়ি নির্মাণ শিল্পে বিশ্বের শীর্ষ ১০ ধনী: মাস্ক থেকে লি শুফু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন