superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায় শতাধিক পর্যটক আটকা

থানচি (বান্দরবান) প্রতিনিধি : টানা দুই দিনের ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদী, রেমাক্রী খালসহ ছোট-বড় অধিকাংশ পাহাড়ি ঝিরি-ঝর্ণায় আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নদী ও পাহাড়ি ছড়াগুলোর প্রবল স্রোতের কারণে উপজেলার দুর্গম এলাকায় প্রায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানায়, গত রোববার থেকে থানচি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে সাঙ্গু নদীসহ বিভিন্ন পাহাড়ি খাল ও ছড়ায় পানির প্রবাহ দ্রুত বৃদ্ধি পেয়েছে। নদী উত্তাল হয়ে ওঠায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রুঅং মারমা জানান, তিন্দুর পর্যটন আকর্ষণ ‘বড় পাথর’ এলাকায় পর্যটকবাহী একটি নৌকা তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তবে মাঝি আগেই পর্যটকদের নিরাপদে নদীর তীরে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
থানচি পর্যটক গাইড কল্যাণ সমিতির সভাপতি জওয়াইপ্রু মারমা বলেন, রেমাক্রী খালের পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নাফাখুম এলাকায় প্রায় ৫০ জনের মতো পর্যটক অবস্থান করছেন। আবহাওয়া ও নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা থানচিতে ফিরে আসবেন।
অন্যদিকে সাবেক ইউপি চেয়ারম্যান মংপ্রুঅং মারমা জানান, রেমাক্রী এলাকায় আরও ২০ থেকে ৩০ জন পর্যটক রয়েছেন। পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের কারণে নদীর পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ফিরে আসা সম্ভব হচ্ছে না।
তবে পর্যটক আটকে পড়ার বিষয়ে উপজেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এখনো কোনো আনুষ্ঠানিক বা লিখিত তথ্য পৌঁছেনি বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
তিনি বলেন, “অতিবৃষ্টির কারণে সাঙ্গু নদী ও ছোট ছোট পাহাড়ি খালের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুমে ভ্রমণের বিষয়ে মৌখিক সতর্কতা জারি করা হয়েছে।”
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক, গাইড এবং নৌযানচালকদের ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ ও নৌকা চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

1

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

2

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

3

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

4

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

5

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

6

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

7

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

8

কালীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

10

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

11

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩

12

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

13

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

14

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও

15

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

16

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

17

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

18

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

19

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন