superadmin
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। এসময় তিনি ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

1

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

2

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

3

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

4

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

5

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

6

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

7

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

8

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে

9

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

10

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

11

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

12

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

13

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

14

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর

15

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

16

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

17

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

18

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

19

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন