superadmin
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরও কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
এর আগে ২৯ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় একই মানের স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ দুই দফা কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমল। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মার

1

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

2

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

3

ঝালকাঠিতে নদী ভাঙনে বিলীন সড়ক, ৬ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ॥

4

কাহারোলে চোরাই মটরসাইকেলসহ আটক ৪

5

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

6

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

7

আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্

8

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

9

প্রবীণদের আর্থিক নিরাপত্তা-সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকা

10

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ

11

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

12

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

13

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

14

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

15

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

16

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

17

মেসির নৈপুণ্যে জয়ে ফিরে প্লে-অফে ইন্টার মায়ামি

18

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

19

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন