superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আরাফাত হোসেন সিফাত, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ ও এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদেরও সংবর্ধনা জানানো হয়।
মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাঈদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার,  সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর-ই ইয়াছিন নোবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক বি আর বিলকিস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্তকর্তা আসিফ আল জিনাত জানান, সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদেরও সংবর্ধনা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্র

1

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

2

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

3

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

4

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

5

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

6

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

7

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

8

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

9

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

10

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

11

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

12

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

13

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

14

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

15

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

16

ফের কমলো স্বর্ণের দাম

17

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

18

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

19

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন