superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে ভন্ড কবিরাজকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে ভন্ড কবিরাজের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলেন। পলাতক ওই কবিরাজের নাম মোঃ হানিফ শেখ। তিনি ফরিদপুর বোয়ালমারী উপজেলার ময়ানদিয়া গ্রামের মোঃ লাল মিয়া শেখের পুত্র।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আসামী হানিফ শেখ দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে অপচিকিৎসা এবং নারী নির্যাতন করে আসছিলো। গত ২২ মার্চ ২০২৫ তারিখে ভুক্তভোগী এই নারী তার ছোট বোনের সাথে আসামীর বাড়িতে চিকিৎসা নিতে যায়। আসামী তাকে চিকিৎসা দেওয়ার কথা বলে একটি টিনের ঘরে নিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক যৌন নিপীড়ন চালায়। তখন ভুক্তভোগী তার বোনকে ডাক দিলে আসামী তাকে প্রবেশ করতে বাধা দেয়। ভুক্তভোগী আসামীকে তার শরীরে হাত দিতে নিষেধ করলে আসামী তাকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি-ধমকি দেয় এবং এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরবর্তীতে ভুক্তভোগী ও তার পরিবার আইনগত ব্যবস্থা নিলে আদালত মামলার সার্বিক সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এই রায় প্রদান করেন। 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, “সাক্ষ্যপ্রমাণ ও শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই রায়ের মাধ্যমে সমাজে অপচিকিৎসা ও ভন্ডামির বিরুদ্ধে কঠোর বার্তা যাবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

1

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

2

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

3

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

4

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

5

দুর্নীতির বেড়াজালে আবদ্ধ রেলওয়ে

6

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

7

কুড়িগ্রামে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

8

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে রাঙামাটিতে সেনাবাহিনীর কম্পিউট

9

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

10

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

11

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

12

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

13

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

14

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কে

15

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

16

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বি

17

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

18

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

19

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন