superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৩ কিঃ মিঃ পাইপ বিনষ্ট

শেখ মোঃ সোহেল রানা, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৩ কিলোমিটার জায়গায় স্থাপনকৃত ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়েছে। 
মঙ্গলবার দুপুরে উপজেলার বেজগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান।  
অভিযান সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে বেজগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃধা বাড়ি সংলগ্ন নদীর পাড় থেকে বুল্লার বাড়ি বাজারের ইটের রাস্তা পর্যন্ত স্থাপিত পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম পরিচালনার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়। অভিযানকালে বালু ভরাটে ব্যবহৃত প্রায় ৩ কিলোমিটার ড্রেজার পাইপলাইন বিনষ্ট করা হয়। একই সঙ্গে বালু ভরাটের কাজে ব্যবহৃত মেশিনও বিকল করে দেওয়া হয়। অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান।
এসময় তিনি বলেন, জনস্বার্থে অবৈধ বালু ভরাটসহ পরিবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জমির শ্রেণি পরিবর্তন ও অবৈধ ড্রেজার বাণিজ্যসহ এসকল কর্মকান্ড থেকে  স্থানীয়দের বিরত থাকার অনুরোধ রইলো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

1

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

2

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

3

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

4

তফসিলের আগেই রাসিকে ভোটের হাওয়া ॥ জামায়াতের একক, বিএনপির একা

5

শিলিগুড়ির হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

6

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

7

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

8

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

9

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

10

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

11

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

12

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

13

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

14

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

15

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

16

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

17

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

18

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

19

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন