superadmin
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও

বিনোদন ডেস্ক : ফিফা বিশ্বকাপের ফাইনাল মানেই ফুটবলের সর্বোচ্চ লড়াই। তবে এবার মাঠের উত্তেজনার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আরও একটি বড় আকর্ষণ। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত হবে বিশেষ হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীরা।
আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।
আয়োজকদের বরাতে ইএসপিএন জানিয়েছে, ১১ মিনিটের এই হাফটাইম শোতে মঞ্চে উঠবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে থাকবেন শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ফিফার তথ্য অনুযায়ী, এই বিশেষ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।
হাফটাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। তাদের পরিবেশনায় যোগ দেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয় এই আয়োজনকে নিজের ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে।
এদিকে হাফটাইম শোতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবারও। তিনি বলেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিক্ষায় অবদান রাখতে পারা তার জন্য বিশেষ আনন্দের।
বিশেষ এই অনুষ্ঠানে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি পরিচিত চরিত্রও অংশ নেবে। দর্শকরা দেখতে পাবেন কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও।
উল্লেখ্য, সুপার বোলের হাফটাইম শো বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও ফুটবল বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম বিরতির সময় এমন আয়োজন করতে যাচ্ছে ফিফা। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি সংগীতের মঞ্চেও অপেক্ষা করছে এক স্মরণীয় রাত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

1

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

2

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

3

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

4

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

5

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

6

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

7

ভরা মৌসুমেও সবজির বাজার চড়া, মাছ-মাংসের দামে নাভিশ্বাস ক্রেত

8

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

9

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

10

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

11

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

12

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

13

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

14

আন্তর্জাতিক নারী দিবস আজ

15

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

16

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

17

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

18

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

19

সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন