superadmin
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আফ্রিকার প্রতিনিধিরা। চোটের কারণে দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারিকে পাচ্ছে না তারা। আজ রাত ২টায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওহাবি নিশ্চিত করেছেন, উরুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সাইবারি। ওহাবি বলেন, ‘ইসমাইল সাইবারি ছাড়া সবাই ম্যাচের জন্য প্রস্তুত।
এই ম্যাচটি তার জন্য খুব দ্রুত চলে এসেছে। তবে আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশে তাকে আবারও দলে পাওয়া যাবে’।
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও এসেছিল তার পা থেকে। তবে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে উরুর চোটে মাঠ ছাড়তে হয় তাকে।
সাইবারির অনুপস্থিতিতে শুরুর একাদশে কে সুযোগ পাবেন, তা খোলাসা করেননি মরক্কো কোচ। তবে ফ্রান্সকে চমকে দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘ফ্রান্সকে মোকাবিলার জন্য আমার হাতে একটি চমক আছে।’ ম্যাচটি মরক্কোর জন্য প্রতিশোধেরও মঞ্চ। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল আফ্রিকার দেশটি। তবে অতীত নয়, বর্তমানেই মনোযোগ রাখতে চান ওহাবি, ‘ফ্রান্স অবশ্যই ফেবারিট। কিন্তু আমরা জয়ের জন্যই মাঠে নামব। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য বিশ্বকাপ জেতা। এখন বাদ পড়লেও সমস্যা নেই-এমন মানসিকতা আমাদের নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব

1

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

2

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

3

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

4

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

5

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

6

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

7

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

8

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

9

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

10

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

11

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

12

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

13

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

14

বাসের ভাড়া : ঢাকা থেকে দেশের কোন দূরত্বে কত টাকা বাড়ল

15

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

16

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

17

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আস

18

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

19

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন