superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
গত রোববার সকালে উপজেলা হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ডা. মিরন হালদার, ডা. শাহানাজ পারভীন সেতু, ডা. সাবরিনা ইসলাম, নার্স মাধবী লতা রাজিব, রিংকু হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ। 
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, শিশুর জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো অত্যন্ত জরুরি। মায়ের বুকের দুধে এমন সব প্রাকৃতিক পুষ্টি ও রোগ প্রতিরোধী উপাদান রয়েছে, যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এতে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ বলেন, বুকের দুধ শুধু শিশুর পুষ্টি নিশ্চিত করে না, এটি মা ও শিশুর মধ্যে গভীর আবেগিক সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের তদন্ত, বাংলাদেশের বাণিজ্য ভবিষ্যতের

1

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

2

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

3

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

4

বাংলার আভিজাত্যের শেকড়: বংশ পদবীর ইতিহাস ও সামাজিক মর্যাদা

5

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

6

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

7

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

8

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

9

৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্র

10

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

11

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

12

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

13

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

14

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

15

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

16

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

17

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

18

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম

19

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন