superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায় স্বামীর আত্মসমর্পণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
গত রোববার দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জেসমিন বেগম (৩২) করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং একই গ্রামের মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী। জসিম শেখ জাহাজের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে এখন মাদক ব্যবসা করছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে একপর্যায়ে স্ত্রীকে পরকীয়ার অভিযোগে তুলে জসিম শেখ হাতুড়ি দিয়ে স্ত্রী জেসমিন বেগমকে পিটিয়ে মাথাসহ মারাত্মকভাবে আহত করেন। পরে স্থানীয় লোকজন জেসমিনকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে আহত করার অভিযোগের পর জসিম শেখ থানায় আত্মসমর্পণ করেছেন। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক

1

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

2

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

3

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

4

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

5

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

6

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

7

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

8

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

9

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

10

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

11

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

12

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

13

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

14

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

15

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

16

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

17

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

18

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

19

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন