superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জে সংঘর্ষে আহত হয়ে এক চোখের দৃষ্টি হারানো নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আলিফ চৌধুরীর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জেলা ও উপজেলা এনসিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা এনসিপির নেতৃবৃন্দের নির্দেশনায় আলিফ চৌধুরীর বাড়িতে যান হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। তারা আলিফের মায়ের সঙ্গে দেখা করে পরিবারকে সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক মুরাদ আহমেদ, জেলা এনসিপির সদস্য মোঃ হিফজুর রহমান আল রাফি, উপজেলা যুবশক্তির সিনিয়র সদস্য সচিব শেখ নওশাদ আহমেদ, সংগঠক আশরাফুল আহমেদ এবং উপজেলা ছাত্রশক্তির সংগঠক মোঃ তাহের, রাহিব আহমেদ, তামিম, হিল্লোল, সৌরভ, সিয়াম, বদরুল, মুন্না, হামজা, তালহা ও মাহিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ আলিফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার পাশাপাশি পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এসময় তারা আলিফের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন আলিফ চৌধুরী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার বাঁ চোখের দৃষ্টি হারানোর কথা জানান স্বজনরা। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
আলিফের পরিবারের দাবি, অসুস্থ বাবা-মায়ের সংসারে তিনিই ছিলেন অন্যতম প্রধান ভরসা। তার আহত হওয়ার ঘটনায় পরিবারটি এখন আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে এনসিপির নেতৃবৃন্দ পরিবারের পাশে দাঁড়ানোয় স্বস্তি প্রকাশ করেছেন স্বজনরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

1

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

2

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

3

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

4

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

5

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

6

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

7

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

8

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

9

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

10

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

11

লোডশেডিং ঘিরে অঘটনের শঙ্কা ॥ রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রের

12

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

13

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

14

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

15

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

16

সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

17

৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্র

18

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

19

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন