superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা


ইয়ানূর রহমান : আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকের মাস আগস্ট উপলক্ষে যশোর শহরে কালো পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা করে। গত রোববার শহরের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আ’লীগের নেতাকর্মী ও সমর্থকদের মোটরসাইকেলে কালো পতাকা নিয়ে শহরের নিউমার্কেট এলাকার দিক থেকে পালবাড়ির দিকে যেতে দেখা যায়। এসময় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়রা জানান, শোভাযাত্রাটির আয়োজনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহি যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শোভাযাত্রার বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একদল যুবক একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

1

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

2

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দ

3

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

4

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

5

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

6

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

7

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

8

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

9

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

10

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

11

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

12

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

13

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

14

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

15

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

16

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

17

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

18

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

19

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন