superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নিঃস্ব অসুস্থ আনোয়ার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : একটুখানি ঝোড়ো হাওয়া কিংবা সামান্য বৃষ্টি প্রকৃতির রূপ সাধারণ মানুষের কাছে স্বস্তির হলেও নওগাঁর আত্রাই উপজেলার খনজোর গ্রামের আনোয়ার শেখের (৫৫) পরিবারের জন্য তা নিয়ে আসে চরম বিপর্যয় ও মৃত্যুর আতঙ্ক। 
টিন আর বাঁশের তৈরি যে ছোট্ট জরাজীর্ণ ঘরটিতে পাঁচ সদস্যের পরিবার নিয়ে তিনি রাত কাটান, তা এখন ভাঙনের শেষ প্রান্তে। নড়বড়ে বাঁশের খুঁটিগুলোকে কোনোমতে দড়ি দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। প্রতিদিন রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন হয়, তখন এই পরিবারের চোখে নেমে আসে আতঙ্কের প্রহর কখন যেন মাথার ওপর ভেঙে পড়ে বাঁশ-টিনের এই জীর্ণ চাল।
মৃত মোবারক শেখের ছেলে মো. আনোয়ার শেখের নুন আনতে পান্তা ফুরানোর সংসার। মাত্র ১ শতক জমির ওপর গড়ে তোলা এই নড়বড়ে ঘরটিই তাদের মাথা গোঁজার একমাত্র সম্বল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, দারিদ্র্যের কষাঘাতের পাশাপাশি তার ওপর চেপে বসেছে জটিল অসুস্থতা। বেশ কিছুদিন ধরে তিনি মারাত্মক হৃদরোগ ও চোখের জটিল সমস্যায় ভুগছেন। বুকভাঙা ব্যথা আর চোখের ঝাপসা দৃষ্টি নিয়ে পরিশ্রম তো দূরের কথা, স্বাভাবিক চলাফেরা করাই এখন তার জন্য দুষ্কর। একদিকে ঘরে খাবার নেই, অন্যদিকে নিজের জীবনরক্ষাকারী ওষুধ কেনার সামর্থ্য নেই। দুইয়ের নির্মম চাপে আনোয়ার শেখ আজ সম্পূর্ণ দিশেহারা।
বর্তমানে ঘরটি নতুন করে তৈরি করা কিংবা সামান্য মেরামত করার মতো এক টাকার সম্বলও তার কাছে নেই। খোলা আকাশের নিচে ঠাঁই হওয়া থেকে বাঁচতে এবং পরিবারকে একটু নিরাপদ আশ্রয় দিতে তিনি তাকিয়ে আছেন সরকারি অনুদান এবং সমাজের বিত্তবান ও দয়ালু মানুষদের সহায়তার দিকে।
ছলছল চোখে জীবনের শেষ আকুতি জানিয়ে অসহায় আনোয়ার শেখ বলেন, শরীরে মারাত্মক রোগ নিয়ে দিন-রাত কষ্ট পাচ্ছি। ঠিকমতো ডাক্তার দেখানো বা ওষুধ কেনার টাকাও আমার নেই। বুকে ব্যথা আর চোখের সমস্যার কারণে কোনো ভারী কাজ করতে পারি না। ঘরের যে অবস্থা, দড়ি দিয়ে খুঁটি বেঁধে কোনোমতে টিকিয়ে রেখেছি। রাতে ঘুমালে ভয় লাগে, কখন যেন চালটা মাথার ওপর ভেঙে পড়ে। আমার তো নিজের নতুন ঘর তোলার মতো ক্ষমতা নাই। সমাজের কোনো দয়ালু মানুষ যদি একটু সাহায্যের হাত বাড়াতেন, তাহলে অন্তত মরার আগে পরিবারটারে নিয়া নিরাপদে মাথা গোঁজার একটা ঠাঁই পেতাম।
সামান্য একটু সহানুভূতি ও মানবিক সহায়তাই পারে এই ভাঙা ঘরের আতঙ্ক দূর করে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে। আনোয়ার শেখের চিকিৎসা ও বাসস্থান মেরামতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।
সহায়তা পাঠানোর ঠিকানা / বিকাশ (ব্যক্তিগত) ০১৭৮২-৯২৬৯২৯ (মো. আনোয়ার হোসেন)। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

1

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

2

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

3

ঔষধের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ॥ বিপাকে সাধারণ ক্রেতা

4

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

5

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

6

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

7

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

8

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

9

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

10

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

11

কোহলির ব্যাটে ইতিহাস, টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্

12

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

13

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

14

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

15

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

16

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

17

রাজশাহীতে চাহিদার চেয়ে মজুদ লক্ষাধিক বেশি কোরবানির পশু

18

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

19

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন