superadmin
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

স্পোর্টস ডেস্ক : ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহর চোটের সমস্যা কাটছেই না। হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমে আশা করা হয়েছিল, বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন শেষে সিরিজ শুরুর আগেই ম্যাচ ফিট হয়ে উঠবেন বুমরাহ। কিন্তু সর্বশেষ মেডিকেল পর্যবেক্ষণে দেখা গেছে, তার হাঁটুর ফোলাভাব ও অস্বস্তি প্রত্যাশার চেয়ে বেশি গুরুতর। ভারতের স্পোর্টস সায়েন্স বিভাগের চিকিৎসকরা তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না। সামনে ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় দেশের অন্যতম সেরা এই পেসারকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানোর বিপক্ষে তারা।
৩২ বছর বয়সী বুমরাহ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডেতে হাঁটুতে আঘাত পান। সেই ম্যাচে খেলতে না পারার পর তিনি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেন। যদিও প্রথমদিকে ধারণা করা হয়েছিল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, কিন্তু এখনও হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন বলে জানা গেছে। এমনকি ১৫ আগস্টের আগে কিংবা ২৩ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগেও যদি তিনি ফিট হয়ে ওঠেন, তবুও চিকিৎসকরা মনে করছেন, পাঁচ দিনের টেস্ট ক্রিকেটে তাকে নামানো ঠিক হবে না। বিশেষ করে ধীরগতির উইকেটে দীর্ঘ সময় বোলিং করলে তার ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। চোটের কারণে ভারতীয় দলে সংকটও বাড়ছে।
বুমরাহ’র পাশাপাশি অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি (হ্যামস্ট্রিং), পেসার হর্ষিত রানা (হ্যামস্ট্রিং) এবং স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও (হ্যামস্ট্রিং) অন্তত প্রথম টেস্টে খেলতে পারবেন না। ফলে শ্রীলঙ্কা সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই দল সাজাতে হচ্ছে ভারতকে, যা সিরিজ শুরুর আগেই রোহিত শর্মাদের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

1

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

2

মেট্রোর এমডি বদল কী বার্তা দিল

3

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

4

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

5

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

6

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

7

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

8

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

9

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

10

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

11

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

12

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

13

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

14

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

15

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

16

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

17

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

18

নীলফামারীতে শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্ব

19

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন