superadmin
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব চূড়ান্ত: 'বি' গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

ক্রীড়া ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব চূড়ান্ত করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য আসর শুরু হবে আগামী ২ অক্টোবর।

আইসিসির প্রকাশিত সূচিতে দেখা যায়, ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বিশ্বকাপ বাছাইপর্বের রানার্সআপ দল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, জিম্বাবুয়ে এবং বাছাইপর্বের প্রথম ও তৃতীয় স্থানে থাকা দল।

প্রথম দিন ২ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে শুরু হবে তিন দলের সুপার সিরিজ। এই পর্বের চ্যাম্পিয়ন দল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দল হিসেবে জায়গা করে নেবে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ও প্রতিপক্ষদের মধ্যে রয়েছে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। পাশাপাশি বাছাইপর্ব থেকে আসা একটি দলের বিপক্ষেও খেলবে টাইগাররা।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দল—মোট সাতটি দল জায়গা করে নেবে সুপার ৭ পর্বে।

প্রসঙ্গত, বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি জায়গা পেয়েছে। বাকি চারটি দল নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে।

আগামী ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি নির্ধারিত দিনে শেষ করা সম্ভব না হলে ২২ নভেম্বর রিজার্ভ ডেতে খেলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল গায়িকা সালমার দ্বিতীয় সংসার: বিচ্ছেদের ঘোষণা দিলেন

1

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

2

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

3

মধুমতির তীর রক্ষা বাঁধে বাধার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

4

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

5

রাউজানে চাঞ্চল্যকর করিম হত্যার রহস্য উদঘাটন ॥ অস্ত্রসহ গ্রেপ

6

আরও কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

7

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

8

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

9

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

10

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

11

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

12

আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ - ববিতা

13

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

14

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

15

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

16

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

17

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

18

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

19

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন