superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃত্রিম ডাকে ফাঁদে পরিযায়ী পাখি ॥ রাজশাহীর খাল-বিলে বেড়েছে শিকারীদের দৌরাত্ম্য

আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : শীতের শুরুতেই উত্তরের জনপদ রাজশাহীর বিস্তীর্ণ খাল-বিল ও জলাভূমিগুলোতে আসতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। কিন্তু প্রতিবারের মতো এবারও পাখির কলতানের সঙ্গে জলাভূমিগুলোতে সক্রিয় হয়ে উঠেছে অসাধু শিকারী চক্র।
অভিযোগ উঠেছে, ঐতিহ্যবাহী ফাঁদ ও জালের পাশাপাশি এবার পাখির স্বাভাবিক ডাক নকল করে কাছে টেনে আনার নতুন কৌশল ব্যবহার করছে শিকারীরা। এতে খাবারের সন্ধানে ছুটে আসা ডাহুক, পাতিসরালি, পানকৌড়ি, সাদাবক ও হাড়িচাচাসহ নানা প্রজাতির পাখি সহজেই মৃত্যুর মুখে পড়ছে। সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিলভাতিয়া ও সংরক্ষিত জলাভূমি এলাকায় চায়না দুয়ারি জাল ও বিষটোপ দিয়ে পাখি ধরার প্রবণতা বেড়েছে। 
অন্যদিকে তানোরের গাবতলী বিল ও পাশের খালগুলোতে রাতের আঁধারে আলো ও শব্দ ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মোহনপুরের কেশরহাট সংলগ্ন বিল ও ধুরইল এলাকার খালগুলোতেও ভোরে ও সন্ধ্যায় শিকারীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, বাগমারা উপজেলার বারনই নদীসংলগ্ন খাল ও ভবানীগঞ্জ এলাকার বিভিন্ন বিলে জাল পেতে পাখি নিধনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 
পবা উপজেলার হরিপুর ও দামকুড়া এলাকার নিচু জলাভূমি ও খালগুলোতেও শীতের শুরু থেকেই পাখি শিকারের তৎপরতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে শিকারীরা ঝোপঝাড়ের লতাপাতা বা কচুরিপানা শরীরে জড়িয়ে আড়াল থেকে কৃত্রিম ডাকের শব্দ বাজিয়ে পাখিদের বিভ্রান্ত করছে।
গোদাগাড়ীর বিলভাতিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “শীত নামলেই বিলপাড়ে অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ে। আগে শুধু জাল দেখতাম, এখন সন্ধ্যার পর বিলের ধারে পাখির ডাকের মতো অদ্ভুত শব্দ শোনা যায়। পরদিন সকালেই পাখি শিকারের খবর পাওয়া যায়।”
মোহনপুরের বাসিন্দা সখিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছোটবেলায় বিলে কত রকমের পাখি বসত। এখন পাখি দেখলেই একদল লোক জাল আর ফাঁদ নিয়ে ওঁৎ পাতে। দ্রুত অভিযান না চালালে এসব জলাভূমি পাখিশূন্য হয়ে যাবে”।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, পরিযায়ী ও দেশীয় বন্যপ্রাণী শিকার, নিধন বা কেনাবেচা দন্ডনীয় অপরাধ। তবে বিশাল এলাকাজুড়ে বিস্তৃত খাল, বিল ও জলাভূমিতে জনবল সংকট ও নিয়মিত টহলের অভাবে অনেক সময়ই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, “পরিযায়ী পাখি নিধন রোধে আমরা ইতোমধ্যে গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা ও পবাসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছি”। 
তিনি আরো বলেন, শিকারীরা যখন কৃত্রিম ডাক বা আধুনিক কৌশল ব্যবহার করছে, তখন আমাদের টহল ও গোয়েন্দা তৎপরতায়ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।
সচেতন মহলের মতে, আইন প্রয়োগের পাশাপাশি জলাভূমিগুলোর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং শিকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তা না হলে শীতের অতিথি পাখিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এসে রাজশাহীর খাল-বিল থেকে মুখ ফিরিয়ে নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

1

চট্টগ্রামে কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ

2

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

3

কাহারোলে আনসার ও ভিডিপির উদ্যোগে বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ

4

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

5

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

6

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

7

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

8

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

9

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

10

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

11

ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ব্যক্তিসহ ভারতীয় মাদকদ

12

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

13

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

15

সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

16

পদ্মার পানি বাড়তেই নদী তীরবর্তী এলাকায় সাপের উপদ্রব; আতঙ্কে

17

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

18

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাস

19

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন