superadmin
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে ১১২ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম এক লাফে ৩ শতাংশের বেশি বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৫ ডলার বা ৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১১২ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৮ মে-র পর সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে।

পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে... হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও তার তেল অবকাঠামোতে হুতিদের হামলা নতুন করে চিন্তার কারণ হয়েছে। এসবের ফলে মধ্যপ্রাচ্য থেকে সংঘাতের পূর্ববর্তী মাত্রার চেয়েও বেশি তেল রপ্তানির খবর পুরোপুরি ম্লান হয়ে গেছে।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এসব সংঘাত হ্রাসের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে নিকট ভবিষ্যতে তেলের দাম চড়া থাকবে।

মরগান স্ট্যানলির বিশ্লেষকরা এক নোটে অনুমান করেছেন, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে অবস্থিত তাদের মিশনগুলোর কিছু কূটনীতিক ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বুধবার সৌদি আরবের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া একটি সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ওই বিস্ফোরণগুলোর প্রকৃতি ও উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন বার্তায় বলেছে, তাদের অনুমতি ব্যতিত কোনও বাণিজ্যিক জাহাজ যদি মার্কিন বাহিনীর সহায়তায় হরমুজ পারাপারের চেষ্টা করে, তাহলে ফের মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

1

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

2

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

3

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

4

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

5

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

6

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

7

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

8

বঙ্গোপসাগরে ধরা পড়লো ২৯ কেজির ইয়েলোফিন টুনা, ৪০ হাজারে বিক্র

9

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

10

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

11

কৃতি শিক্ষার্থী আফিয়া রাইসা জামানের অদম্য পথচলা ও সাফল্যের জ

12

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

13

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

14

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

15

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ

16

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

17

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

18

কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক

19

সিরাজগঞ্জে বাজারে উঠেছে নতুন ধান ॥ দাম নিয়ে হতাশ কৃষক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন