superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্যাগী নেতা শাহিনুর হক বাবুকে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে চায় দলীয় নেতাকর্মীরা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বেশ পরিচিত শাহিনুর হক বাবু। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা, গ্রেফতার ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি দল ছাড়েননি।
দলীয় সূত্র ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী, বিএনপি করার কারণে তার বিরুদ্ধে মোট ২০টি রাজনৈতিক মামলা, পুলিশ কর্তৃক তিনবার, আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা চারবার নির্যাতনের শিকার হয়েছেন বলে রাজনৈতিক সূত্রে জানা যায়। তাছাড়া একবার সেনাবাহিনী ও একবার র‌্যাব কর্তৃক গ্রেফতার হয়েছেন এবং পুলিশ কর্তৃক অসংখ্যবার গ্রেফতার ও হয়রানির শিকার হতে হয়েছে তাকে। ২০১২ সালে একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় বিএনপি নেতা হিসেবে আসামি করে তার নাম প্রকাশিত হয় বলে পত্রিকা সূত্রে পাওয়া যায়। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতায় জলঢাকায় বিএনপির আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন তিনি।
শাহিনুর হক বাবুর রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রদল থেকে। ধারাবাহিকভাবে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় শাখার দায়িত্ব পালন করেন ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জলঢাকা কলেজ শাখায় ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল, জলঢাকা উপজেলা শাখা ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত। আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জলঢাকা উপজেলা শাখা ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত। সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জলঢাকা উপজেলা শাখা ২০১৯। বর্তমানে সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জলঢাকা উপজেলা শাখায় ২০২০ থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন একজন ত্যাগী নেতা হিসেবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, দীর্ঘ প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে শাহিনুর হক বাবু সবসময় কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। মামলা ও নির্যাতনের ভয়ে তিনি কখনো পিছু হটেননি। জলঢাকা উপজেলার সর্বসাধারণ মানুষ একজন ত্যাগী ও দলের জন্য নিবেদিত একটি নাম শাহিনুর হক বাবুকে সাধারণ সম্পাদক পদে দেখতে চায়।
তাদের ভাষ্য, ত্যাগ, সাহস ও সাংগঠনিক অভিজ্ঞতায় তিনিই এই পদে সবচেয়ে যোগ্য। দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলকে সুসংগঠিত করা, কর্মীদের বিপদে পাশে থাকা এবং দলের দুঃসময়ে হাল না ছাড়ার কারণেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।
একজন তৃণমূলকর্মী বলেন, “বাবু ভাই আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাকে সাধারণ সম্পাদক হিসেবে পেলে জলঢাকা বিএনপি আরও শক্তিশালী হবে।”
শাহিনুর হক বাবু বলেন, “দলের জন্য ত্যাগ স্বীকার করেছি, জেল-জুলুম সহ্য করেছি। আমি কখনো পদ-পদবির জন্য রাজনীতি করিনি, করেছি মানুষের অধিকার আর গণতন্ত্রের জন্য। দল যদি দায়িত্ব দেয়, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জলঢাকার মানুষের জন্য কাজ করে যাব।” 
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তার মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মূল্যায়ন করলে জলঢাকায় বিএনপি আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

1

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

2

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

3

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

4

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

5

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

6

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

7

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ নিশ্চিত

8

কৃতি শিক্ষার্থী আফিয়া রাইসা জামানের অদম্য পথচলা ও সাফল্যের জ

9

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

10

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

11

গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি ঘোষণা

12

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

13

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

14

গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা

15

যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

16

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

17

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

18

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

19

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন