superadmin
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত শনিবার সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার সবকয়টি ইউনিয়ন পরিষদে একযোগে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর ঈদুল আযহা উপলক্ষে দেশের প্রান্তিক জনপদে বসবাসরত হতদরিদ্রদের মাঝে এই ভিজিএফ প্রণোদনার চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় চৌহালী  উপজেলার ৬নং খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গোডাউনে  সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা প্রান্তিক জনপদের হতদারিদ্রদের দীর্ঘ লাইন। বাইরে থেকে দেখলে মনে হবে যেন, কোন একটি ভোট কেন্দ্র।  কিন্তু কাছে গিয়ে দেখা গেলো ভিন্ন চিত্র।
চাল নিতে আসা প্রান্তিক জনসাধারণের  কাছে  এ  বিষয়ে জানতে চাইলে  তারা বলেন, সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে, কোন অনিয়ম হচ্ছে না। ঈদের সামনে এ চাল পেয়ে আমরা খুব খুশি।
 খাষপুকুরিয়া ইউপিতে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন (ট্র্যাক) অফিসার মোঃ রিয়াজ হোসেন বলেন, এবার ঈদুল আজহা উপলক্ষে মোট ১৩’শ পরিবারকে ১০ কেজি করে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। 
খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, “সরকারের এ কর্মসূচির আওতায় প্রাপ্ত চাল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেলক্ষ্য বাস্তবায়নে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
তবে অভিযোগের সত্যতা যাচাই করতে এসে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন কার্যক্রমের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আলমাজ, মোঃ ইউসুব সিকদার, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, খাষপুখুরিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ জুয়েল রানা, ইউনিয়ন উদ্যোক্তা মোঃ রাশেদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

1

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

2

কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

3

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

4

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

5

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

6

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

7

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

8

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

9

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

10

খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার ; গলায় দাগ ঘি

11

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

12

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

13

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

14

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

15

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

16

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

17

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

18

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

19

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন