superadmin
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের জার্সিতে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না নেইমার। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও জাতীয় দলের হলুদ জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন সান্তোসের এই ফরোয়ার্ড।
সম্প্রতি ব্রাজিলের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে নিজের সেই স্বপ্নের কথাই জানিয়েছেন তিনি। সোমবার সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেন নেইমার। সেখানে ফুরিয়ার সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন সান্তোস সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে সম্প্রচার বুথে বসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন এই ব্রাজিলিয়ান তারকা।
অনুষ্ঠানের একপর্যায়ে গুয়েদেস নেইমারকে প্রশ্ন করেন, কাউন্টার-স্ট্রাইক খেলোয়াড় ফ্যালেনের প্রস্তাব অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল খেলে যেতে চান কি না।
জবাবে নেইমার বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত ফুটবল খেলব, এটা তো নিশ্চিত।’
এরপর গুয়েদেস ভুল করে জানান, পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। যদিও চার বছর পরপর আয়োজিত এই টুর্নামেন্টের পরবর্তী আসর হওয়ার কথা ২০২৮ সালে। বিষয়টি নিয়ে কিছুটা বিস্মিত হন নেইমার। তখন বন্ধুর উদ্দেশ্যে গুয়েদেস মজা করে বলেন, ‘ইঙ্গিতটা বুঝে নাও, হলুদ জার্সিতে তোমাকে ভালোই মানায়।’
সান্তোসের সাদা জার্সি এবং ব্রাজিলের হয়ে অতীতের হলুদ জার্সিতে খেলার প্রসঙ্গ টেনে নেইমার জবাব দেন, ‘সাদা জার্সিতেই আমাকে ভালো দেখায়। হলুদ জার্সিতেও ভালো দেখিয়েছে, এবার আমাকে ছেড়ে দাও।’
এসময় আর্থারও বলেন, ব্রাজিলের জার্সিতে নেইমারকে ভালো মানায়। এরপর গুয়েদেস বলেন, নেইমারের শারীরিক ফিটনেস আগের চেয়ে ভালো হওয়ায় ২০২৮ কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। পিএসজিতে থাকার সময়ের তুলনায় এখন অনেক বেশি ম্যাচ খেলছেন নেইমার, এমন মন্তব্যও করেন তিনি।
জবাবে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে নেইমার বলেন, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’
নেইমারের এই মন্তব্য অবশ্য জাতীয় দলে ফেরার নিশ্চয়তা নয়। তবে সান্তোসে নিয়মিত খেলা এবং ফিটনেস ধরে রাখতে পারলে ২০২৮ কোপা আমেরিকার আগে ব্রাজিল দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল খেলার স্বপ্ন পূরণও নির্ভর করছে আগামী কয়েক মৌসুমে তার শারীরিক অবস্থার ওপর।
জাতীয় দলের পাশাপাশি কিংস লিগেও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগ ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সেখানে সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে খেলার সম্ভাবনাও রয়েছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

1

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

2

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয়

3

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ

4

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

5

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

6

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

7

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

8

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

9

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

10

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

11

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

12

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

13

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প: ৫

14

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

15

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

16

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বি

17

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

18

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

19

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন