superadmin
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে কেউ হতাহত হননি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে।’
বিএনপি নেতা আব্দুর রাজ্জাক জানান, হামলার কিছুক্ষণ আগেই ঢাকা থেকে বাড়িতে ফিরেন তিনি। হামলার পেছনে কী কারণ থাকতে পারে, তা তিনি নিশ্চিত নন। তার কোনো ব্যক্তিগত শত্রু নেই। তিনি পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সবার সঙ্গে সুসম্পর্ক রাখছেন।
ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন পোস্ট দেন। হামলার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপি বিক্ষোভ মিছিল করে। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিল থেকেও আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব

1

সাভারের দূষণ আজ ঢাকার দ্বিগুণের বেশি

2

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মা

3

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম

4

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

5

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

6

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

7

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

8

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

9

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ॥ বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

10

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

11

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

12

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

13

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

14

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

15

চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটক

16

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

17

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

18

দেশে আরও কমলো সোনার দাম

19

ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন