superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীর ঐতিহ্যবাহী মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এবং পরিচিতি সভা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 
গত ৬ নভেম্বর মাদিলাহাট বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মাদিলা হাট ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলাউদ্দিন (মাস্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক এ এস এম শাহাদাত হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার ও জনস্বাস্থ্য কার্যালয়ের সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন।
এসময় মাদিলাহাট ব্যবসায় সমিতির সভাপতি আলাউদ্দিন মাস্টার ব্যবসায়ী ও হাট বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা প্রশাসনের নিকট বিভিন্ন দাবি তুলে ধরেন এবং উপজেলা প্রশাসন তা আন্তরিকতার সাথে গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক  আশরাফ পারভেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

1

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

2

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

3

কুড়িগ্রামে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

4

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

5

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয়

6

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

7

নবীনগরে সোলার সেচে বদলে যাচ্ছে আউশ আবাদে নতুন সম্ভাবনার দুয়া

8

চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, চরাঞ্চলে বাড়ছে দুর্ভোগ

9

চট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটক

10

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

11

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

12

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

13

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

14

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

15

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

16

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

17

দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদীরা- শহিদুল

18

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

19

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন