superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

তানোরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গত শনিবার দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মোহনপুরে ৫০ জন কৃষকের মাঝে একটি করে পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হয়। পাশাপাশি এই মেশিন স্থাপনে ঘরের জন্য প্রত্যেক কৃষককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি এবং অড়হর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা সহায়তা দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।” 
এয়ার ফ্লো মেশিনের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, “এই মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষক তাদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘকাল সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে একদিকে পচন থেকে পেঁয়াজ রক্ষা পাবে, অন্যদিকে কৃষকরা বাজারে এর ন্যায্য দাম পাবেন। এই পদ্ধতি বাজারে পেঁয়াজের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানির নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।”
এছাড়াও চলমান রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই দিনে সার ডিলার ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মিলন। এসময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না। বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে।” 
এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সম্পাদক মাহবুব-অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।
এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

1

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

2

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

3

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

4

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

5

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

6

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

7

চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

8

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

9

রামেক হাসপাতালে প্রথমবার হাঁটু প্রতিস্থাপন ॥ চিকিৎসায় যুক্ত

10

কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সা

11

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

12

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

13

৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ

14

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

15

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

16

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

17

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

18

রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‌্যাবের অভিয

19

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন