superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ব্যক্তিসহ ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেল আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার বেলা ১১টায়  ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া (থানা- কোতোয়ালি, জেলা- দিনাজপুর) নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদল সন্দেহভাজন হাবিবুর রহমান (২৭) এক ব্যক্তি গ্রাম: মনিপুর, পোস্ট: কমলপুর, থানা: কোতোয়ালি, জেলা: দিনাজপুরকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ১৬ পিস এবং ১টি মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৩৮ হাজার ৭শত ৮০ টাকা। এছাড়াও, উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা, দিনাজপুর মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। 
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল  মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

1

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

2

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

3

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

4

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

5

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

6

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

7

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

8

চট্টগ্রামে ৫৬ লাইটারেজ জাহাজের বে ক্রসিং পারমিশন স্থগিত

9

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত এগোচ্ছে চট্টগ্রামের উন্নয়ন প

10

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

11

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

12

সবুজ নগরী গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রা

13

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

14

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

15

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

16

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই ॥ সর্বত্র

17

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

18

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

19

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন