superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি কাটায় পিপুলিয়া এলাকার মো. আতিক ও দোরকাভাংগা এলাকার মো. মাহবুবুর রহমানকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ টাকা আর্থিক জরিমানা এবং চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জামালপুর ইউনিয়নের চুপাইর, জামালপুর, নাগরী ইউনিয়নের পিপুলিয়া এবং তুমলিয়া ইউনিয়নের দারকাভাংগা এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন। এসময় অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি কাটায় পিপুলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আতিক ও তুমলিয়া ইউনিয়নের দারকাভাংগা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. মাহবুবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা আর্থিক জরিমানা করেন। অন্যদিকে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় উত্তর খৈকড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক পিপুলিয়া এলাকার মো. আতিক ও দোরকাভাংগা এলাকার মো. মাহবুবুর রহমানকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান অব্যাহত থাকবে। এসময় বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

1

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

2

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

3

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

4

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

5

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

6

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

7

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

8

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

9

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

10

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

11

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

12

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

13

মরুর প্রাণী সৈয়দপুরে

14

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

15

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

16

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

17

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

18

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

19

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন