superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদীরা- শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি : ফ্যাসিবাদীরা  সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন, সম্প্রতি ফরিদপুরে একটি বাসে আগুন দিয়ে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ করছে।
গতকাল রোববার সকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসা আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ডিসেম্বরের নামে একটি হাইপ তৈরি করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এর জবাব বাংলাদেশের মানুষ দেবে।
এসময় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, যুবদল নেতা মুন্সি ইসারতসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

1

রংপুরে আনসার-ভিডিপির কলেজভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষ

2

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

3

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

4

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

5

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

6

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

7

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

8

নবীগঞ্জে নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

9

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

10

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

11

নাঙ্গলকোটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

12

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

13

ফরিদপুরে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হ

14

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

15

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

16

সোনার দামে সুখবর

17

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

18

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

19

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন