superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরেন্দ্রকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য : বিএমডিএ চেয়ারম্যান

রাজশাহী ব্যুরো : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একসময় খরা ও পানির সংকটে পিছিয়ে থাকা এ অঞ্চল বর্তমানে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করে সেচ কার্যক্রম আরও গতিশীল করা এবং কৃষকের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিয়ে বরেন্দ্রকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর করাই বিএমডিএ’র মূল লক্ষ্য।
বিএমডিএ চেয়ারম্যান বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত করতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মো. মেহেদী হাসান, বিভিন্ন অঞ্চলের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), প্রকল্প পরিচালক এবং রাজশাহী ও রংপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

1

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

2

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

3

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

4

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

5

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

6

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

7

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

8

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

9

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

10

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

11

খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প

12

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

13

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

14

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

15

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

16

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল

17

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

18

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

19

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন