superadmin
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকালে গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন। সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি অফিসার ও ফোর্সদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডিসেম্বর/২০২৫ খ্রি. মাসে পেশাগত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
পরবর্তীতে দুপুর ১২টা ০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর/২০২৫ খ্রি. মাসের প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ ও অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব লিপি রানী সিনহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল জনাব মোঃ মেরাজুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, ফাঁড়ি ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

1

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ॥ বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

2

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

3

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ডেপুটি স্পিকার

4

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

5

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

6

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

7

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

8

নিরাপত্তা রক্ষায় রাতে জ্বলছে সড়কে বাতি

9

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

10

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

11

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

12

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জর

13

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দ

14

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

15

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

16

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

17

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

18

ফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায় ও তার পরিবার

19

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন