superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক : উপকূলীয় নিরাপত্তা জোরদার ও বাহিনীর সক্ষমতা বাড়াতে কোস্ট গার্ডের আধুনিকায়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাহিনীটিকে আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি জানান, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ লক্ষ্যে একাধিক উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “জনবল বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে কোস্ট গার্ড আরও সক্ষম ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠবে।” 
একই সঙ্গে তিনি দাবি করেন, কোস্ট গার্ড বর্তমানে দেশের আস্থা অর্জনকারী একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে পরিণত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় হয়েছিল। তবে বর্তমানে এটি জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদক চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু দমন এবং পরিবেশ সংরক্ষণে বাহিনীটির কার্যক্রম প্রশংসিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক অনুষ্ঠানে বলেন, গত এক বছরে নদীপথে কয়েকশো কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করা হয়েছে।
তিনি জানান, জনবল সংকট থাকলেও সীমিত সম্পদ দিয়ে বাহিনীটি সফলভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, জনবল সংকট দূর হলে নদীপথের নিরাপত্তা, মৎস্য সম্পদ রক্ষা এবং যেকোনো জরুরি পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্ট গার্ডের উদ্ধার অভিযানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
সরকার ও বাহিনীর কর্মকর্তারা আশা করছেন, চলমান আধুনিকায়ন প্রক্রিয়া বাস্তবায়িত হলে কোস্ট গার্ড দেশের সামুদ্রিক নিরাপত্তায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

1

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

2

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

3

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

4

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

5

পাবনায় আগাম জাতের শিমে কৃষকের মুখে হাসি

6

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

7

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

8

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

9

নবীনগর-রাধিকা মহাসড়কে দুর্ঘটনায় ১৭ মাসে ৬৪ জনের প্রাণহানি

10

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

11

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৪,২৪৭, মৃতের সংখ্যা ৯০৩

12

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

13

ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশি মদ জব্দ

14

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

15

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

16

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

17

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

18

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

19

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ক্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন