superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৭৬ মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওই গোলেই ভাঙে ম্যাচের ডেডলক। তার গোলের পর আরও একটি গোল করে আল নাসর। ফলে আল আহলিকে ২-০ গোল হারিয়েছে আল নাসর।
বুধবারের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা জয়ের সংখ্যা দাঁড়ালো ২০ ম্যাচ। যা কিনা তাদের শীর্ষস্থানকে আরও মজবুত করেছে। 
এই ম্যাচে গোল করে চলতি মৌসুমে নিজের ২৫তম লিগ গোল পূর্ণ করেন রোনালদো। টানা তিন মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কৃতিত্বও গড়েন তিনি। এক হাজার গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা রোনালদোর গোল হলো এখন ৯৭০টি। চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি মাত্র দুই গোল পিছিয়ে আছেন ইভান টনি থেকে। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

1

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

2

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

3

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

4

বাংলা

5

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

6

বাতিল হওয়া দুই ফ্লাইটের নতুন সময় জানাল বিমান বাংলাদেশ

7

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

8

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

9

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

10

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

11

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

12

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

13

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

14

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

15

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

16

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

17

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

18

মাথাব্যাথা উপশমে আদা

19

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন