superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখিয়ে ৪২ কোটি টাকা খরচ করা সিরাজগঞ্জের বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে ছয় বছরেও একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়নি। উল্টো প্রকল্পটি নিজেই বিদ্যুৎ ব্যবহার করছে। আর এই লজ্জাজনক তথ্য আড়াল করতে দায়িত্বশীল কর্মকর্তারা একে অপরের দিকে আঙুল তুলছেন।
২০১৮ সালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় যমুনার পশ্চিম পাড়ে ক্রসবার-৩ (চায়না বাঁধ-৩) এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড। বাংলাদেশ সংবাদ ৮টি টাওয়ারের মাধ্যমে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু সরেজমিনে দেখা গেছে, টাওয়ারগুলোর পাখা ঘুরছে না, উৎপাদন সম্পূর্ণ শূন্য। তথ্য জানতে গিয়ে দেখা গেছে, দায়িত্বশীলদের মধ্যে চলছে এক অদ্ভুত লুকোচুরি।
সিরাজগঞ্জ নেসকোর সহকারী প্রকৌশলী মাহফুজ রহমান বলেন, প্রকল্পটি তাদের কাছে হস্তান্তরই হয়নি।
নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বলেন, তথ্য নেই, বগুড়ায় জিজ্ঞেস করুন। আর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলছেন, তথ্য সিরাজগঞ্জেই আছে।
এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ দাবি করেন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু কতটুকু তা বলতে পারেননি।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফজলুর রহমানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
জনগণের ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের হিসাব কে দেবে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

1

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

2

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

3

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

4

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্

5

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

6

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

7

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

8

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

9

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

10

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়া

11

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

12

আন্তর্জাতিক নারী দিবস আজ

13

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

14

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

15

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

16

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

17

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

18

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

19

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন